লোকটা বিপদে পড়েছে দেখলে
কেউ কেউ খুশি হয়
কেউ কেউ মনখারাপ করে
তবে কিনা গুনে দেখতে গেলে
লোকটাকে ভালবাসে অনেকজন
শত্রুরা করে কয়েকজন মাত্র
আসলে লোকটার বেঁচে থাকতে রোজগার, টাকা-পয়সা দরকার
তবে সেটাই সব নয়
লোকটা বিশ্বাস করে ভালোবাসায়, সম্মানে আর
মানুষকে সাহায্য করায়
হাসতে আর হাসানোতে
তার বন্ধুকে বলে ‘এসো’
শত্রুকেও বলে ‘এসো’
গত পঞ্চাশ বছর ধরে তো এভাবেই
চলছে।