শ্যাওলা পড়া স্যাঁতসেঁতে
যে জীবন পড়েই ছিল
আর নানা জঞ্জাল জমা হয়েছিল তাতে।
হঠাৎ ঘোর ভেঙ্গে একদিন
ডেকে আনি ঘরে
ক্ষুধার্ত এবং পিপাসার্ত তাকে
আমি খাদ্য ও পানীয় দিই
সে খুশী হয়, হাসে
আরও আরও ক্ষুধা তাকে গ্রাস করে
ক্ষুন্নিবারণ হলে যেন মাতাল হয়ে
আমাকে গল্প তার শোনায়
দুঃখের গল্প
আমি শুনি, মেনে নিই
তাকে আমার মাতাল বলে মনে হয় না।
এরপর কীভাবে যেন সে
আমার অভ্যন্তরে প্রবেশ করে।
এখন প্রায়ই আমরা দুজনে
হাসি, কাঁদি, গল্প করি।

No comments:
Post a Comment