Search This Blog

Wednesday, March 5, 2014

কোন ধার্মিক মন্ত্র পড়িস
কোন বেহায়া করিস পূজা
কোন ভণ্ড ফুল বলে তুই
ছড়িয়ে দিলি রক্ত তাজা।
.
বিবেকবোধের গলা চেপে
ধর্ম নিয়ে লড়াই করিস
মঠ-মন্দির-মসজিদেতে
নিজের তৈরি বিধান গড়িস?

No comments:

Post a Comment