অগ্রপশ্চাৎ
.
যে লোকটা আমাকে বলেছিল যে,
ঢের হয়েছে, আর না, সামনে আগুন জ্বলছে, এবার
পিছু হটো,
তার কথাকে মান্যি করে
ক্রমাগত পিছু হটতে-হটতে আমি এখন
দেখছি যে, পিছনের
পালাবার পথেও ইতিমধ্যে দাউদাউ জ্বলে উঠেছে
আগুন!
আর যদি এক কদমও পিছোই তো সেই
আগুনেই আমি ঝলসে যাব।
No comments:
Post a Comment