তুমি হৃদয়ের মধ্যে থাকো –
এ আমার অদৃশ্য সম্বল।
পার হয়ে যাই মস্ত সাঁকো
নীচে জ্যান্ত জোয়ারের জল।
.
তুমি হৃদয়ের মধ্যে ছিলে
এতকাল – আগে তা বুঝিনি।
শেষপর্বে তুমি করে দিলে
অঋণী অথচ চিরঋণী।
এ আমার অদৃশ্য সম্বল।
পার হয়ে যাই মস্ত সাঁকো
নীচে জ্যান্ত জোয়ারের জল।
.
তুমি হৃদয়ের মধ্যে ছিলে
এতকাল – আগে তা বুঝিনি।
শেষপর্বে তুমি করে দিলে
অঋণী অথচ চিরঋণী।
No comments:
Post a Comment