Search This Blog

Wednesday, March 5, 2014

শুন ক্যানে বদার মা
তুর যে বড় গরব লা
এত গরব ভাল লয়
বদা-ই একা লেতা লয়
.
দালান কোঠা হাওয়াই গাড়ি
মুদের প্যাটের ভাত কাড়ি?
চিঁচ্যাইস ক্যানে বদার মা
জোর গলা তুর কিসের লা
বদা লেতার লেতাগিরি
ঘুঁচতে আর লয়কো দেরী।
.
চুপ যা লো বদার মা
শুন বাজে অই দামামা।

No comments:

Post a Comment