সেই ছোট্টবেলায় খেলার শেষে
মাঠে বসে
অনেকক্ষণ কথা হতো,
খেলারই কথা, আর
সেখানেই সবাই জানাত,
দারুণ দারুণ ভুলভ্রান্তির কথা
যেগুলো না হলে সেদিনের খেলার ফলাফল
অন্যরকম হতে পারত।
আমার খেলা আর দশ জনের সঙ্গে নয়
একা একাই খেলি
সে খেলার শেষে নিঃসঙ্গ আমি
শুয়ে শুয়ে আকাশ দেখি আর তারা গুনি
মাঝপথে হঠাৎ খেলাটা থামিয়ে না দিয়ে
চালিয়ে গেছি ফলাফলের তোয়াক্কা না করে
আমি এতেই খুশি।।
No comments:
Post a Comment